মেট্রোরেল নিয়ে কিছু কথা
মেট্রোরেল নিয়ে কিছু কথা যা সবার জানার প্রয়োজন! *প্রথমত, যাদের রেপিড পাস নেই তারা লাইন ধরে টিকেট কেটে যে গন্তব্যে যাবেন সেটা প্লাটফর্ম নাম্বার ডিসপ্লে তে দেখে নিবেন, নাহলে আপনার প্লাটফর্ম ১ থেকে ২ এ যেতে আবার নামা লাগবে, এর ভিতর ট্রেন মিস করে ফেলবেন! *প্রথম স্টেশন মতিঝল থামে তা সর্বোচ্চ ৩০ সেকেন্ড এর ভিতর ছেড়ে দেয় এবং প্রতি স্টেশনে ৭-১৮ সেকেন্ড এর বেশি অপেক্ষা করে না! * ট্রেন এর গেট এর বাইরে হলুদ দাগ এর পিছনে দাড়ানো বাধ্যতামুলক! এই মেট্রোরেল এ যদি আপনি ঝামেলামুক্ত এবং শান্তি তে চলতে চান তাহলে অবশ্যই এই এমারটি পাস ৫০০৳ বিনিময়ে কিনে ফেলুন! যার মধ্যে ৩০০৳ ব্যবহার করা যাবে, এই কার্ড এর অনেক সুবিধা রয়েছে- * ১০% ভাড়া কম প্রতি যাতায়াত এ * ১০ বছর মেয়াদ একটি কার্ড এর * ঝামেলা ছাড়া ডাইরেক্ট আলাদা লেন ব্যবহার করতে পারবেন এতে ধাক্কাধাক্কি করে গেট পাছ করা লাগে না! * এই কার্ড কি পরিমান টাইম সেভিং সেটা ব্যবহার করলেই বুঝবেন! এখন আসি কিছু শর্ত রয়েছে, আপনি কার্ড দিয়ে পাস করার পর যদি ট্রেন এ না উঠে ঘুরাঘুরি করেন ৫০ মিনিট এর বেশি আপনাকে অটো জরিমানা...